সদ্য সাবেক কমিটির নেতাদের পাশাপাশি সাবেক ছাত্রদল নেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের বিষয়ে ভাবছেন সংগঠনের নীতিনির্ধারকরা। দলীয় একাধিক সূত্র জানায়, সভাপতি পদে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি ও উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রাজ, সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু এবং মনিরুল ইসলাম স্বপন আলোচনায় রয়েছেন।