শিক্ষার্থীদের যুগোপযোগী, বাস্তবমুখী ও বিশ্বমানের করে গড়ে তুলতে এবং ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার মাঝে কার্যকর সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে উপাচার্যের কাছে তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হয়। প্রথম প্রস্তাবে বলা হয়েছে, প্রযুক্তি ও কর্মক্ষেত্রের চাহিদা দ্রুত পরিবর্তিত হওয়ায় প্রতি তিন বছর অন্তর বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম ও সিলেবাস পর্যালোচনা এবং হালনাগাদ করা প্রয়োজন। এই প্রক্রিয়ায় বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি বিভিন্ন ইন্ডাস্ট্রির অভিজ্ঞ পেশাজীবী ও কনসালট্যান্টদের যুক্ত করার কথা বলা হয়েছে।