বাপার সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদারের নেতৃত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি খুশী কবির, মহিদুল হক খান, অধ্যাপক ড. এম শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস, যুগ্ম সম্পাদক ড. হালিম দাদ খান, এস এম মিজানুর রহমান ও খন্দকার আজিজুল হক মনি।১৪ দফা সুপারিশে যা আছে
বাপার পেশ করা স্মারকলিপিতে নদ-নদীর স্বাভাবিক উন্মুক্ত প্রবাহ নিশ্চিত করা, পোল্ডার ব্যবস্থার সংস্কার এবং নদীপ্রবাহের প্রতিবন্ধক স্লুইসগেট অপসারণের দাবি জানানো হয়। এতে বলা হয়, জাতীয় নদী রক্ষা কমিশনকে শুধু পরামর্শক প্রতিষ্ঠান না রেখে নির্বাহী ক্ষমতা দিতে হবে।