ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির তৃতীয় বৈঠক আজ কমিটির সভাপতি জয়নুল আবেদীন এর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান, ড. মুহাম্মদ ওসমান ফারুক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী, মুহাম্মদ নওশাদ জমির, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, মোঃ মুজিবুর রহমান, মোঃ রফিকুল ইসলাম খান এবং জি, এম, নজরুল ইসলাম বৈঠকে অংশগ্রহন করেন।
বৈঠকে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন(সংশোধন) বিল, ২০২৬ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন), বিল ২০২৬ এর উপর কমিটির সদস্যবৃন্দ বিস্তারিত আলোচনা করেন। বিলগুলো প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট আকার দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদের অধিবেশনে উত্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে কমিটি।
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।