মঙ্গলবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১০ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে নিজস্ব সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবির অধীন নলুয়াপাড়া বিওপির একটি বিশেষ টহল টিম সীমান্ত পিলার ১১৬০/৮-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর উপজেলার ২ নং সদর ইউনিয়নের গোপালপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।