তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দিন নেই, রাত নেই, দৈনিক প্রায় ১৭, ১৮, ১৯ ঘণ্টা কাজ করছেন। কারণ ১৫ বছরের দুঃশাসনে এই দেশ জর্জরিত হয়েছিল, তলাবিহীন ঝুড়ি হয়ে গিয়েছিল। সেটাকে উঠিয়ে আনতে একটু সময় লাগবে। তবে আপনারা যদি পাশে থাকেন, যে যার জায়গা থেকে যদি সহায়তা করেন, ইনশাআল্লাহ এই দেশ ঘুরে দাঁড়াবে।তিনি উল্লেখ করেন, ‘পাঁচটা বছর যদি আমরা ঠিকমতো কাজ করতে পারি, ইনশাআল্লাহ এই দেশের চেহারা বদলাবে।’