নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। একই সঙ্গে নতুন রাষ্ট্রপতির কাছে প্রত্যাশা ব্যক্ত করে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেছেন, তাঁর নেতৃত্বে দেশের সংবিধান, আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ, বিচার বিভাগের স্বাধীনতা এবং নাগরিকদের মৌলিক অধিকার আরো সুদৃঢ় ও সমুন্নত হবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর দেশের ২৩তম রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে বার্তা দেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
গণমাধ্যমে পাঠানো অভিনন্দন বার্তায় বলা হয়, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা, বিচক্ষণতা ও দেশপ্রেম রাষ্ট্রপতির মহান দায়িত্ব পালনে তাঁকে সহায়তা করবে।
অভিনন্দন বার্তায় অ্যাটর্নি জেনারেল নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন। একই সঙ্গে রাষ্ট্রের কল্যাণে তাঁর দায়িত্বশীল ভূমিকার প্রতি আন্তরিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ ক্যাটাগরির আরো নিউজ..