নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।বৃহস্পতিবার (২০ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ের সহকারী প্রেসসচিব এস এম রাহাত হাসনাত বিষয়টি নিশ্চিত করেছেন।
দীর্ঘ ৩৫ বছর পর আজ দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের সরাসরি ভোটে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন ক্ষমতাসীন বিএনপি জোটের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রদত্ত ৩৪৩ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ২৫৫ ভোট।
তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশের পর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন মির্জা ফখরুল।
এ ক্যাটাগরির আরো নিউজ..