এদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়াও বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু), ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়। এদিকে নবীন শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
সমাজকর্ম বিভাগের সন্ধ্যা মনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনটি ছিল এক ভিন্ন অনুভূতি। নতুন পরিবেশ, নতুন মানুষ—সব মিলিয়ে জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা।
ছাত্র অধিকার পরিষদের সভাপতি একে এম রাকিব বলেন, আমরা চেষ্টা করেছি নবীনদের আন্তরিকভাবে বরণ করে নিতে।শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, নবীন শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব। আমরা চাই তারা সুশিক্ষা, নৈতিকতা ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে গড়ে উঠুক। ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের পাশে থাকতে প্রস্তুত।
জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে আমরা ছোট্ট আয়োজন করেছি। ভবিষ্যতে আরো বড় পরিসরে নবীনবরণ অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, ৩ মে থেকে আনুষ্ঠানিকভাবে এ বছরের প্রথম বর্ষের ক্লাস কার্যক্রম শুরু হয়েছে।