প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে মানুষের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী
Syed Asaduzzaman
/ ৩
ভিউ:
হালনাগাদ:
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
শেয়ার করুন:
মোংলা বন্দরের জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শন শেষে ফেরার পথে প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
এ সময় হাত নেড়ে উপস্থিত লোকজনকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মোংলা বন্দরের জেটিতে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সেখানে প্রায় ৫০ মিনিট অবস্থান করে বন্দরের কার্যক্রম ঘুরে দেখেন তিনি। পরে সোয়া ৪টার পর জেটি থেকে বের হয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে রওনা হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পথে নেতাকর্মী ও সাধারণ মানুষের আগ্রহ দেখে গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে মেশেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং কয়েকজনের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে মোংলা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
এর আগে সকালে মোংলার হিরন পয়েন্ট ও সুন্দরবন পর্যবেক্ষণ করেন তারেক রহমান। এরপর খুলনার দাকোপ উপজেলার নলিয়ানে যান তিনি। সেখান থেকে নৌপথে দুপুর পৌনে ১টার দিকে মোংলার দিগরাজ নৌঘাঁটিতে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস আবু বকর পরিদর্শন করেন তিনি। পরে নৌঘাঁটিতে মধ্যাহ্নবিরতি শেষে মোংলা বন্দরের জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে যান।
মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, খুলনা বিভাগীয় কমিশনার এবং বাগেরহাটের জেলা প্রশাসক।