আলী ইমাম মজুমদার বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং পরিচালনা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। রাজনৈতিক সরকার রাজনৈতিক দলের যিনি প্রধান থাকেন তিনি সরকার প্রধান হন। তিনি এক ঘরানার লোক দিয়ে সরকার গঠন করেন। কিন্তু অন্তর্বর্তী সরকারে বিভিন্ন ডিসিপ্লিন থেকে লোকজন পিকাপ করা হয়। এটা কঠিন ব্যাপার ও ভয়াবহ চ্যালেঞ্জিং।