প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা শুরু হয়।
২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় এবং বর্তমান সরকারের অষ্টম এ সভায় মোট ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ১৬টি মেগা প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।
সভায় সভাপতিত্ব করছেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।বর্তমান সরকারের মেয়াদে এটিই সবচেয়ে বড় একনেক সভা হতে যাচ্ছে। সভায় ১৬টি মেগা প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে, যার মোট ব্যয় ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা।
পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৬টি প্রকল্পে সরকারের নিজস্ব অর্থায়ন থাকবে ২৫ হাজার ২৭৮ কোটি ১২ লাখ টাকা। প্রকল্প ঋণ থেকে আসবে ৪০ হাজার ১৬৬ কোটি ৬৭ লাখ টাকা। সংস্থার নিজস্ব অর্থায়ন বা অন্যান্য উৎস থেকে আসবে আরও ৭২ কোটি ৪৭ লাখ টাকা। এসব প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প ১২টি এবং সংশোধিত প্রকল্প চারটি।