ফিলিপাইনের একটি স্কুলে বন্দুকধারীদের গুলিতে তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে। ফিলিপাইনে গুলির ঘটনা তুলনামূলকভাবে বিরল। লেইতে প্রদেশের তাকলোবান সিটিতে অবস্থিত সান হোসে ন্যাশনাল হাই স্কুলে স্থানীয় সময় সকাল ৯টায় এই গুলির ঘটনা ঘটে। পুলিশ এখনো এই হামলার উদ্দেশ্য নিশ্চিত করতে পারেনি।







