এর মধ্যে ডেবিট কার্ড চার কোটি আট লাখ ৮৭ হাজার ৮০৪টি, ক্রেডিট কার্ড ২৮ লাখ পাঁচ হাজার ৪৪৯টি এবং প্রিপেইড কার্ড ৯২ লাখ ৭০ হাজার ৯৮৮টি।সামগ্রিক কার্ড লেনদেন বাড়লেও গত আগস্টে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে ব্যয় কিছুটা কমেছে। ওই মাসে এ ধরনের লেনদেন হয়েছে চার হাজার ৮৯ কোটি ৩০ লাখ টাকা। আগের মাস জুলাইয়ে তা ছিল চার হাজার ৩২৫ কোটি টাকা। এক মাসে কমেছে ৫.৪৪ শতাংশ।আগস্টে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে, এক হাজার ৯৬৯ কোটি টাকা। এ ছাড়া খুচরা বিক্রয়কেন্দ্রে ৫১৮ কোটি, ইউটিলিটি বিল পরিশোধে ৪৪২ কোটি এবং ওষুধ কেনায় ২৮৪ কোটি টাকা ব্যয় করেছেন গ্রাহকরা।
অন্যদিকে বিদেশি কার্ড ব্যবহার করে বাংলাদেশে গত আগস্টে ২৪৯ কোটি টাকা ব্যয় করেছেন বিদেশিরা। আগের মাসের তুলনায় এ ব্যয় বেড়েছে ৬.২৭ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৩৪.৬৬ শতাংশ।