বাজেটের আগে তড়িঘড়ি করে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তকে স্বেচ্ছাচারী আখ্যায়িত করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আরেক দফা বিদ্যুতের মূল্যবৃদ্ধি দেশের স্বল্প আয়ের সাধারণ মানুষের কষ্ট আরো বাড়িয়ে দেবে। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে এমনিতেই সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস দেখা দিয়েছে, তখন বিদ্যুতের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলবে।
বুধবার (৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, এনার্জি রেগুলেটরি কমিশন কমিশন (বিইআরসি) পাইকারি ও ভোক্তাপর্যায়ে এই মূল্যবদ্ধির যৌক্তিক কোনো কারণ দেখাতে পারেনি। জ্বালানি ও বিদ্যুৎ খাতে চুরি, দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা কমিয়ে আনতে পারলে এই মুহূর্তে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রয়োজন হবে না। বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনায় আরো বেশ কিছুকাল সরকারকে বিদ্যুৎ খাতে ভর্তুকি প্রদান অব্যাহত রাখতে হবে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে এসব চুরি-দুর্নীতির জন্য সাধারণ মানুষ কেন শাস্তি পাবে? সেই প্রশ্ন উত্থাপন করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিষয়ে বিইআরসির গণশুনানিকে লোকদেখানো। তাদের কাজ হচ্ছে সরকারের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে জায়েজ করা। বিদ্যুতের দাম কমানোর জন্য সুপারিশ করার লক্ষ্যে বিইআরসির বিদ্যমান আইনের পরিবর্তন করার আহ্বান জানান তিনি।
অবিলম্বে বিদ্যুতের মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান সাইফুল হক।তিনি আগামী জাতীয় বাজেটে জ্বালানি ও বিদ্যুৎ খাতের উন্নয়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দসহ সামগ্রিক পরিকল্পনা পেশ করার দাবিও জানান।
এ ক্যাটাগরির আরো নিউজ..