যদি আপনি পুরোপুরি সুস্থ হন এবং কিডনির কোনো সমস্যা না থাকে, তাহলে বেশি প্রোটিন খেলে সাধারণত ক্ষতি হয় না। শরীর অতিরিক্ত প্রোটিন সামলাতে পারে।তবে যাদের আগে থেকেই কিডনির সমস্যা আছে, তাদের ক্ষেত্রে বেশি প্রোটিন সমস্যা বাড়াতে পারে। কারণ প্রোটিন ভাঙার পর যে বর্জ্য (যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন) তৈরি হয়, তা বের করতে কিডনির ওপর চাপ পড়ে।
প্রোটিন বেশি খেলে কী মাথায় রাখবেন?
বেশি পানি পান করুন— এতে বর্জ্য বের হতে সাহায্য করে।
লাল মাংস কম খেয়ে মাছ, মুরগি, ডিম ও উদ্ভিজ্জ প্রোটিন খান।
অতিরিক্ত লবণ বা সোডিয়াম এড়িয়ে চলুন— এতে রক্তচাপ বাড়ে।
ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলে ডায়েট শুরুর আগে ডাক্তারের পরামর্শ নিন।