ইসলাম পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও কল্যাণকামিতার দ্বীন। একজন মুমিন শুধু নিজের ইবাদত ও মুক্তি নিয়েই ব্যস্ত থাকে না; বরং সে তার ভাইয়ের জন্যও গোপনে দোয়া করে। বিশেষ করে অনুপস্থিত অবস্থায় করা দোয়ার একটি আলাদা মর্যাদা ও গ্রহণযোগ্যতা রয়েছে, যা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে তুলে ধরেছেন-
عَنْ صَفْوَانَ، – وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ صَفْوَانَ – وَكَانَتْ تَحْتَهُ الدَّرْدَاءُ قَالَ قَدِمْتُ الشَّامَ فَأَتَيْتُ أَبَا الدَّرْدَاءِ فِي مَنْزِلِهِ فَلَمْ أَجِدْهُ وَوَجَدْتُ أُمَّ الدَّرْدَاءِ فَقَالَتْ أَتُرِيدُ الْحَجَّ الْعَامَ فَقُلْتُ نَعَمْ . قَالَتْ فَادْعُ اللَّهَ لَنَا بِخَيْرٍ فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ “ دَعْوَةُ الْمَرْءِ الْمُسْلِمِ لأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ مُسْتَجَابَةٌ عِنْدَ رَأْسِهِ مَلَكٌ مُوَكَّلٌ كُلَّمَا دَعَا لأَخِيهِ بِخَيْرٍ قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ آمِينَ وَلَكَ بِمِثْلٍ ” .
সাফওয়ান ইবনু আবদুল্লাহ ইবনু সাফওয়ান (রহ.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সিরিয়াতে আবু দারদা (রা.) এর ঘরে গেলাম।







