বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ার জোহর প্রদেশ তামানডায়া শাখার আয়োজনে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় মালয়েশিয়ার জোহর প্রদেশের তামান্ডায়া আঞ্চলিক শাখা বিএনপির সভাপতি মো. রুবেলের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মো. মনজুর মোর্শেদ জহির ও জোহর প্রদেশ বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রহমতউল্লাহর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোহর প্রদেশ বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন।বিশেষ অতিথি ছিলেন জোহর প্রদেশ বিএনপির সহসভাপতি মো. বাবলু, সাধারণ সম্পাদক এমএ মান্নান, সহ-সাধারণ সম্পাদক মিজান চৌধুরী, সহপ্রচার সম্পাদক রহিত খান, তামান্ডায়া বিএনপির সিনিয়র সহসভাপতি নান্নু কামাল, সহসাধারণ সম্পাদক শফিকুল হাসান, তুহিন শেখ, সহসাংগঠনিক সম্পাদক রেজবী আহমেদ রাব্বি, প্রচার সম্পাদক সালাউদ্দিন, সহদপ্তর সম্পাদক মাসুদ রানা, সদস্য আজিজ, রফিকুল, সিদ্দিক, সাকিব তালুকদার, জিলানী, গাজী, নাঈমসহ অন্যরা।অনুষ্ঠানে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন জোহর প্রদেশ বাংলাদেশি মসজিদের ইমাম কারী মো. নুরুন্নবী। দোয়াও আলোচনা শেষে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়







