মালয়েশিয়ার কুয়ালালামপুরে কাজ করার সময় একটি বহুতল ভবনের ১০ তলা থেকে নিচে পড়ে মিল্লাত হোসেন (৪২) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।
জানা গেছে, প্রায় ১০ বছর আগে মিল্লাত জীবিকার তাগিদে মালয়েশিয়ায় যায়। তিনি রাজধানী কুয়ালালামপুরে নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তার সংসারে স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। কিন্তু ঘটনাটি দুঃখজনক। খোঁজ নিয়ে লাশ দেশে আনতে পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।