নিজস্ব প্রতিবেদক:অপশক্তি রুখতে রাজপথে দিনভর পাহাড়ায় অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা
কোনো বিশৃঙ্খলা বরদাশত নয়: নেতাদের কড়া হুঁশিয়ারিগাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা শিল্পাঞ্চলে পোশাক কারখানাগুলো আগে থেকেই ছুটি থাকায় আজ রাজপথ ছিল শান্ত ও নীরব। কোনো শ্রমিক রাজপথে না নামলেও সুযোগসন্ধানী অসাধু কোনো চক্র যেন অপ্রীতিকর বা নাশকতামূলক ঘটনা ঘটাতে না পারে, সে লক্ষ্যে সকাল থেকেই রাজপথে সতর্ক অবস্থানে পাহাড়ায় ছিলেন বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় মৌচাক ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট কামরুল বলেন, “পোশাক শিল্প ও শ্রমজীবী মানুষরা আমাদের অর্থনীতির গর্ব। কারখানা ছুটি থাকলেও আন্দোলনের সুযোগ নিয়ে কেউ যেন শিল্প খাতে নাশকতা চালাতে না পারে, দেশের সম্পদ রক্ষায় আমরা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সতর্ক আছি।”
কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক বলেন, “সাধারণ শ্রমিকরা যেন অহেতুক হয়রানির শিকার না হন, সেদিকে আমাদের নজর রয়েছে। তবে আন্দোলনের নামে কেউ এলাকা উত্তপ্ত করতে এলে তাদের চিহ্নিত করে সরাসরি আইনের হাতে তুলে দেওয়া হবে।”
যুবদল নেতারা সতর্ক বার্তা দিয়ে জানান, শিল্পাঞ্চলের শান্ত পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হলে রাজপথেই তার কড়া জবাব দেওয়া হবে।
এ সময় মৌচাক ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি-যুবদলের নেতা হারুনুর রশিদ (হারুন)-সহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী রাজপথে দিনভর উপস্থিত ছিলেন।
এদিকে শিল্পাঞ্চল ও মহাসড়কের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এলাকা জুড়ে বিজিবি, র্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন। দিনভর কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি এবং মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।