মানুষের জীবন শুধু দৃশ্যমান কর্মের সমষ্টি নয়; তার অন্তর, নিয়্যাত ও অদৃশ্য তাকদীর; এই তিনের রহস্যেই লুকিয়ে আছে তার চূড়ান্ত পরিণতি। মানুষ যতই পরিকল্পনা করুক, আল্লাহর নির্ধারিত ফয়সালার বাইরে সে এক কদমও যেতে পারে না। তবুও ইসলামের শিক্ষা হলো; আমল চালিয়ে যাওয়া, নিয়্যাত বিশুদ্ধ রাখা এবং আল্লাহর রহমতের প্রতি আশা হারিয়ে না ফেলা। এই সত্যটিই মহানবী (সা.) এক গভীর হাদিসে তুলে ধরেছেন, যা তাকদীর, নিয়্যাত ও জীবনের শেষ পরিণতির বাস্তব চিত্র স্পষ্ট করে দেয়-
عَنْ عَبْدِ اللهِ قَالَ حَدَّثَنَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم وَهُوَ الصَّادِقُ الْمَصْدُوقُ قَالَ إِنَّ أَحَدَكُمْ يُجْمَعُ فِي بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ يَوْمًا ثُمَّ عَلَقَةً مِثْلَ ذَلِكَ ثُمَّ يَكُونُ مُضْغَةً مِثْلَ ذَلِكَ ثُمَّ يَبْعَثُ اللهُ مَلَكًا فَيُؤْمَرُ بِأَرْبَعٍ بِرِزْقِهِ وَأَجَلِهِ وَشَقِيٌّ أَوْ سَعِيدٌ فَوَاللهِ إِنَّ أَحَدَكُمْ أَوْ الرَّجُلَ يَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَهَا غَيْرُ بَاعٍ أَوْ ذِرَاعٍ فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ فَيَدْخُلُهَا وَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَهَا غَيْرُ ذِرَاعٍ أَوْ ذِرَاعَيْنِ فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ فَيَدْخُلُهَا
আবদুল্লাহ্ ইবনু মাসঊদ (রা.) হতে বর্ণিত।







