তবে কিছু সহজ খাদ্যাভ্যাস বদলেই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের খাদ্যাভ্যাসে পেস্তা রাখলে রক্তচাপ কমাতে উল্লেখযোগ্য উপকার মেলে।চলুন, জেনে নিই কেন পেস্তা উপকারী?
হার্টের জন্য ভালো
পেস্তায় রয়েছে পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার ও মনোস্যাচুরেটেড ফ্যাট, যা হার্টের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। এটি রক্তনালির চাপ কমায়, ধমনির কাঠিন্য রোধ করে ও রক্ত সঞ্চালন ঠিক রাখে।
সোডিয়ামের ক্ষতিকর প্রভাব কমায়
পেস্তায় থাকা পটাসিয়াম শরীরে সোডিয়ামের প্রভাব ব্যালান্স করে, যা রক্তচাপ কমাতে কার্যকর ভূমিকা নেয়।
ওজন নিয়ন্ত্রণেও সহায়ক
উচ্চ ফাইবার ও প্রোটিন থাকার কারণে পেস্তা খিদে কমায় ও অতিরিক্ত ক্যালোরি গ্রহণে বাধা দেয়। ফলে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
কতটা খাবেন?
দৈনিক এক মুঠো (প্রায় ৩০ গ্রাম বা ৪-৫টি) অনসাল্টেড বা লবণ ছাড়া পেস্তা খাওয়া যথেষ্ট। অতিরিক্ত খেলেও ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাই পরিমাণ বজায় রাখা জরুরি।পেস্তা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং হার্টের স্বাস্থ্যের উন্নতিতে কার্যকর ভূমিকা রাখতে পারে।তবে যাদের অ্যালার্জি আছে বা যেকোনো দীর্ঘমেয়াদি রোগ রয়েছে, তাদের চিকিৎসকের পরামর্শ নিয়েই ডায়েটে নতুন কিছু যুক্ত করা উচিত।