উত্তরা সেক্টর-৬ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত এ সভায় ব্যাংক ও ম্যানি এক্সচেঞ্জ, আর্থিক প্রতিষ্ঠান, বিকাশ, জুয়েলারি, নগদ, রকেট ব্যবসায়ী ও পেট্রোল পাম্পসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ।সভাপতিত্ব করেন উত্তরা সেক্টর-৬ ওয়েলফেয়ার সোসাইটির আহ্বায়ক জনাব মো. বদিউল আলম।
সভায় সংশ্লিষ্ট ব্যবসায়ী ও প্রতিনিধিরা এলাকার নিরাপত্তা, ব্যবসা প্রতিষ্ঠানের সুরক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন। একই সঙ্গে অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী ও ব্যবসায়ী মহলের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় আরও জোরদার করার লক্ষ্যেই এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।