রাতে ঘুমানোর সময় চুল খোলা রাখবেন নাকি বেঁধে শোবেন—এ নিয়ে অনেকেরই সংশয় থাকে। বিশেষজ্ঞদের মতে, সিদ্ধান্তটি নির্ভর করে চুলের ধরন ও দৈর্ঘ্যের ওপর।
চুলের সমস্যা আগের চেয়ে এখন অনেক বেড়েছে। রুক্ষতা, চুল পড়াসহ নানা সমস্যার একটি বড় কারণ ভুল অভ্যাস ও সঠিক রুটিন না মানা।ছোট চুল হলে খোলা রেখে ঘুমাতে সমস্যা হয় না। তবে যাদের লম্বা বা ঘন চুল, তাদের ক্ষেত্রে খোলা চুলে ঘুমানো ক্ষতিকর হতে পারে।বিশেষজ্ঞদের মতে, রাতে খোলা চুল বালিশে ঘষা খেলেই জট বৃদ্ধি পায় এবং গোড়া থেকে চুল ভেঙে যায়। এর ফলে চুল পড়া বাড়ে, স্প্লিট এন্ডস ও রুক্ষতাও দেখা দিতে পারে।
চুলের সুরক্ষায় ঘুমানোর আগে আলগাভাবে বিনুনি করে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে চুল জটমুক্ত থাকে, ঘর্ষণ কমে এবং সকালে চুল সামলানো সহজ হয়। তবে খুব শক্ত করে বাঁধা উল্টো ক্ষতি করতে পারে। কারণ এতে চুলের গোড়ায় অতিরিক্ত চাপ পড়ে এবং দীর্ঘমেয়াদে ট্র্যাকশন অ্যালোপেশিয়া হওয়ার ঝুঁকি থাকে।রাতে চুলের যত্নে সিল্ক বা সাটিনের বালিশের কাভার ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়েছে। এতে ঘর্ষণ কমে চুল ভাঙা ও ফ্রিজ হওয়ার প্রবণতা কম হয়। আবার পরদিন চুল ধোয়ার পরিকল্পনা থাকলে রাতে হালকা তেল লাগালে স্ক্যাল্প পুষ্টি পায় এবং চুল আরো মজবুত হয়।
এ ক্যাটাগরির আরো নিউজ..