আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে তারা এ দুই পদে নির্বাচিত হন। এদিন সন্ধ্যায় শিবিরের নবনির্বাচিত শীর্ষ দুই নেতাকে নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।