শুরুটা হোক এই ব্যায়াম দিয়ে। মাথার পেছনে দুই হাত রেখে লক করে নিন।দুই পায়ের মধ্যে ফাঁক থাকবে। কাঁধ সোজা। এবার শরীরটা একবার ডান দিকে হেলান দিন, একবার বাঁ দিকে। এতে পিঠে ও কোমরে টান পড়বে। ১৬ গুনে ৩ বার করুন।
সাইড ক্রসিং
সাইড ক্রসিংয়ের সময়ে দুই পায়ের মধ্যে ফাঁক রেখে দাঁড়ান। হাঁটু ভাঁজ না করে নিচু হয়ে ডান হাত দিয়ে বাঁ পায়ের পাতা আর বাঁ হাত দিয়ে ডান পায়ের পাতা ছুঁতে হবে।
যোগাসন
স্ট্রেচিংয়ের পরে শরীর ‘ওয়ার্ম আপ’ হবে। সেই সময়ে সহজ কিছু যোগাসনও করে নিন, যা দিনভর শরীর তরতাজা রাখবে। কাজে উৎসাহও পাবেন, মনঃসংযোগও বাড়বে।
শলভাসন
উপুড় হয়ে শুয়ে পড়ুন। এরপর থুতনি মাটিতে স্পর্শ করুন। পা দুটি টানটান করে গোড়ালি দুটিকে স্পর্শ করান। এবার প্রথমে বাঁ পা সোজা করে সামান্য ওপরের দিকে তুলে পাঁচ অবধি গুনুন এবং নামিয়ে নিন। একইভাবে ডান পা-টি ওপরের দিকে তুলে নামিয়ে আনুন। এবার দুটি পা একসঙ্গে ওপরের দিকে তুলুন। দশ অবধি গুনে পা দুটি নিচে নামিয়ে আনুন। পর পর তিনবার আসনটি করুন।
অধোমুখ শবাসন
অধোমুখ শবাসনকে বলা হয় ‘ডাউনওয়ার্ড-ফেসিং ডগ পোজ’। নিয়মিত এই আসন অভ্যাসে পেশির জোর বাড়বে এবং অতিরিক্ত ক্লান্তি ভাব দূর হবে। প্রথমে হাত ও হাঁটুতে ভর করে হামাগুড়ি দেওয়ার মতো ভঙ্গি করুন।হাতের তালু মাটিতে থাকবে, পিঠ ওপরের দিকে তুলতে হবে, পায়ের পাতা মাটি স্পর্শ করে থাকবে। দেখতে লাগবে অনেকটা ইংরেজি ‘ভি’ অক্ষরের মতো। মাথা যতটা সম্ভব মাটির দিকে ঝুঁকিয়ে গভীরভাবে শ্বাস টানতে ও ছাড়তে হবে। এই ভঙ্গিমায় ২০ সেকেন্ড থেকে আবার আগের অবস্থানে ফিরে আসতে হবে।