কুমিল্লার নাঙ্গলকোটে এক গৃহবধূকে হাত-পা বেধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ইমাম হোসেন (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত ইমাম হোসেনসহ আরো দুইজন দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। পরে গৃহবধূর হাত-পা ও মুখ বেধে ধর্ষণ করেন এবং তার চুল কেটে গায়ে আগুন দেওয়ার চেষ্টা করেন।







