এর আগে সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।পরে সকাল ৯টা ২০ মিনিটে আকাশপথে সিলেটের উদ্দেশে যাত্রা করেন।দিনের কর্মসূচি অনুযায়ী, বিমানবন্দর থেকে সরাসরি যাবেন হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতে। পরে সিলেট সার্কিট হাউজ সংলগ্ন চাঁদনী ঘাট নামক স্থানে শহরের জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশন গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ও সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। দুপুরে সিলেট জেলার সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে অবস্থিত বাইশা নদী পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করবেন।