নগরে পৌঁছে তিনি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করবেন। এরপর তিনি হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করতে যাবেন। এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি গুলশানের বাসভবন থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। রাত ৮টার দিকে তারেক রহমানকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।