বুধবার (২২ অক্টোবর) রাতে সৌদি প্রেস এজেন্সির বরাতে রাষ্ট্রীয়ভাবে জানানো হয়, বাদশাহ সালমান তার ছেলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সুপারিশে এই আলেমকে গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ দিয়েছেন।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর সকালে ৮২ বছর বয়সে ২৬ বছর সৌদির গ্র্যান্ড মুফতি হিসেবে দায়িত্ব পালন করা শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শেখ ইন্তেকাল করেন।তিনি টানা ৩৪ বছর পবিত্র হজের খুতবা দিয়েছেন। সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেট ও আল-আরাবিয়্যাহ জানিয়েছে, ড. আল ফাওজান ১৯৩৫ সালের ২৮ সেপ্টেম্বর দেশটির আল-কাসিম প্রদেশে জন্মগ্রহণ করেন। শৈশবেই তিনি তার বাবাকে হারিয়েছেন। পরে স্থানীয় মসজিদের ইমামের কাছে পবিত্র কোরআন পড়েন।এরপর বিভিন্ন আলেমের কাছে ধর্মীয় শিক্ষা লাভ করেন। পাশাপাশি বুরাইদাহ শহরে তিনি শায়খ আবদুল্লাহ বিন হুমাইদ, শায়খ ইবরাহিম বিন উবাইদের সান্নিধ্যে থাকেন। তিনি ১৯৬১ সালে রিয়াদের শরিয়াহ কলেজ থেকে মাস্টার্স এবং পরে ডিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। মাস্টার্সে তাঁর গবেষণার বিষয়বস্তু ছিল ‘ইসলামে উত্তরাধিকার নীতি’ এবং পিএইচডিতে ‘ইসলামী শরিয়ায় খাদ্য বিধান’।