এর আগে গত ৩১ মার্চ ডিবি পুলিশের ঢাকা জেলার (দক্ষিণ) উপপরিদর্শক আব্দুল মুক্তালিব আদালতে প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিন কন্যা সন্তানের মা তাহমিনা আক্তার ঢাকাতে ভাড়া বাসায় থাকেন।তার স্বামী প্রবাসী। তবে স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো না। মা-বাবা ও পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। গত ২৬ মার্চ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত অজ্ঞাতনামা ব্যক্তি ভুল বুঝিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের উদ্দেশ্যে ছবি তোলার জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ এবং ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেওয়ার জন্য নেয়।প্রকৃতপক্ষে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে কার্যক্রমে জড়িত নন মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো ধর্তব্য অপরাধের সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ না পাওয়ায় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারার দায় থেকে অব্যাহতির প্রার্থনা করছি।