শীতকালে হাত-পা ঠান্ডা লাগা সাধারণ ঘটনা হলেও কখনো কখনো এটি শারীরিক সমস্যার ইঙ্গিতও হতে পারে। সাধারণত শরীর গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন মস্তিষ্ক ও হৃদপিণ্ডকে উষ্ণ রাখার জন্য হাত-পার দিকে রক্তপ্রবাহ কমিয়ে দেয়। এটি স্বাভাবিক এবং সাময়িক। তবে ঘরের উষ্ণতা বা মোজা–কম্বলের পরেও হাত-পা ঠান্ডা থাকলে সতর্ক হওয়া উচিত।
রেইনড’স ফেনোমেনন: ঠান্ডা বা মানসিক চাপের কারণে হাত-পায়ের রক্তনালি সংকুচিত হওয়া।
রক্ত সঞ্চালনের সমস্যা ও ধমনি রোগ: ধমনির সংকোচন বা পেরিফেরাল আর্টারি ডিজিজে রক্তপ্রবাহ কমে যায়।
হাইপোথাইরয়েডিজম: থাইরয়েড কম কাজ করলে শরীর কম তাপ উৎপন্ন করে।
রক্তস্বল্পতা ও পুষ্টির ঘাটতি: আয়রন বা ভিটামিন বি-১২ কম থাকলে হাত-পা ঠান্ডা ও দুর্বলতা দেখা দেয়।
ডায়াবেটিস: দীর্ঘদিন ধরে ডায়াবেটিস থাকলে স্নায়ু ও রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়।
মানসিক চাপ ও উদ্বেগ: স্ট্রেসে রক্তনালি সংকুচিত হয়ে যায়।
হাত-পা গরম রাখতে করণীয়:
চিকিৎসকের কাছে যাওয়া উচিত যখন:
শুধু শীতকালের প্রাকৃতিক প্রতিক্রিয়া নয়, হাত-পা সবসময় ঠান্ডা থাকা কখনও কখনও রেইনড’স, রক্তস্বল্পতা, থাইরয়েড বা ডায়াবেটিসের মতো সমস্যার প্রাথমিক লক্ষণ হতে পারে। তাই শরীরের সংকেত বুঝে সঠিক যত্ন ও প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।