অস্বাভাবিক হৃদস্পন্দনের অন্যান্য সাধারণ কারণ
বেশিরভাগ ক্ষেত্রেই বুক ধড়ফড়ানো কোনো গুরুতর অসুস্থতার ইঙ্গিত নয়। এর কারণ হতে পারে :
অতিরিক্ত অ্যালকোহল বা ক্যাফেইন সেবন,
উদ্বেগ বা মানসিক চাপ,
রক্তাল্পতা, হাইপারথাইরয়েডিজম বা হৃদরোগ,
ব্যায়াম বা অতিরিক্ত পরিশ্রম,
রক্তে শর্করা বা অক্সিজেনের ঘাটতি,
কিছু ওষুধ, যেমন ডিকনজেস্ট্যান্ট-এর ওষুধ।
পানিশূন্যতার লক্ষণ
১। গাঢ় রঙের প্রস্রাব
২। প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া
৩। মাথাব্যথা
৪। পেশির টান
৫।ত্বক শুষ্ক ও ঠান্ডা লাগা
তীব্র পানিশূন্যতার লক্ষণ : বিভ্রান্তি বা প্রলাপ, মাথা ঘোরা, বিরক্তি ও দুর্বলতা, দ্রুত শ্বাস-প্রশ্বাস, ডুবে যাওয়া চোখ, কুঁচকে যাওয়া ত্বক, খুব গাঢ় প্রস্রাব, অজ্ঞান হয়ে যাওয়া বা শক।
পানিশূন্যতার কারণে হৃদস্পন্দন হলে করণীয়
হালকা পানিশূন্যতা দূর করতে প্রচুর পানি পান করুন অথবা ইলেক্ট্রোলাইটযুক্ত পানীয় গ্রহণ করুন। তবে তীব্র ডিহাইড্রেশনের ক্ষেত্রে দ্রুত হাসপাতালে যান। সেখানে শিরাপথে তরল দেওয়া হয়।
প্রতিরোধের উপায়
নিয়মিত পানি পান করুন, বিশেষ করে গরমে বা পরিশ্রমের সময়।
অ্যালকোহল ও ক্যাফেইন কমান।
খাদ্যতালিকায় ইলেক্ট্রোলাইট সমৃদ্ধ খাবার (যেমন কলা, নারকেল পানি) রাখুন।
ওষুধ বা সাপ্লিমেন্টের কারণে ধড়ফড় হলে চিকিৎসকের পরামর্শ নিন।
কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন
প্রথমবার হৃদস্পন্দন বেড়ে গেলে বা এর ধরন পরিবর্তন হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
অবিলম্বে চিকিৎসা নিন যদি হৃদস্পন্দনের সঙ্গে থাকে—বুকে ব্যথা, শ্বাসকষ্ট, মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া, অতিরিক্ত ঘাম।