মধ্যবর্তী নির্বাচনের পর ওয়াইলস ছাড়াও বিচার বিভাগের কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেছেন। তাদের মধ্যে রয়েছেন নাগরিক অধিকার বিভাগের প্রধান হারমিত ধিলন। এ ছাড়া বিচার বিভাগের জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান জন আইজেনবার্গ এবং ফ্লোরিডার মার্কিন অ্যাটর্নি জেসন রেডিং কুইনোনসও পদত্যাগ করেছেন। ট্রাম্পের প্রথম প্রশাসনেও কাজ করেছিলেন আইজেনবার্গ। অন্যদিকে, ট্রাম্পের কথিত রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে বিচার বিভাগকে কাজে লাগানোর প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কুইনোনসের।