সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর জিইসি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার জহির হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাকির মোহাম্মদ চৌধুরী বাড়ির মৃত নূরুল আবছার চৌধুরীর ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং গত আগস্ট মাসে জোবরা গ্রামের বাসিন্দা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার মামলাসহ একাধিক মামলা রয়েছে।হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে এ পর্যন্ত হওয়া সব মামলা খতিয়ে দেখা হচ্ছে।