শনিবার (৪ অক্টোবর) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।নতুন দাম রবিবার (৫ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে। ফলে আজ সোমবারও (৬ অক্টোবর) একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।
স্বর্ণের আজকের বাজারদর—
• ২২ ক্যারেট: ভরিপ্রতি ১,৯৭,৫৭৬ টাকা
• ২১ ক্যারেট: ভরিপ্রতি ১,৮৮,৫৯৫ টাকা
• ১৮ ক্যারেট: ভরিপ্রতি ১,৬১,৬৫১ টাকা
• সনাতন পদ্ধতি: ভরিপ্রতি ১,৩৪,২৫৩ টাকা
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে।