একইভাবে একে একে তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদুল আফরোজ, নির্বাহী প্রকৌশলী মিহির চাঁদ দে এবং সহকারী প্রকৌশলী ভবেশ চন্দ্রের সাময়িক বরখাস্তের আদেশও প্রত্যাহার করে নিয়ে তাদের বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়।বেবিচক সূত্রে জানা গেছে, মামলা চলমান অবস্থায় প্রকৌশলী ভবেশ চন্দ্র রায় অবসরে গিয়ে পেনশনের ৮০ ভাগ পেনশন উত্তোলনের আবেদন করেন। তবে বেবিচক তাকে পেনশনের শতভাগ অর্থ দিয়ে দেয় বলে তথ্য পাওয়া গেছে। মামলার অপর দুই আসামি বেবিচক প্রকৌশলী শহীদুল আফরোজ ও ভবেশ চন্দ্র রায়ে একই পথে হাঁটছেন বলে জানা গেছে।