নিহত ফিরোজ মিয়া উপজেলার রায়পুর ইউনিয়নের চাকুয়া গ্রামের বাসিন্দা। তিনি বারহাট্টা উপজেলা বিআরডিবি অফিসে উপপরিদর্শক পদে কর্মরত ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার অফিস শেষে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন ফিরোজ মিয়া। পথে মোয়াটী এলাকায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে স্থানীয়রা পিকআপ ও এর চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতের পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে যান। পরিবার ময়নাতদন্তে রাজি নয় এবং মামলাও করবে না বলে জানিয়েছে।তিনি আরো জানান, পিকআপচালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।