রবিবার (২ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল সূত্র এ তথ্য জানিয়েছে।জানা যায়, অক্টোবর মাসের বেতনের জিও আজ অথবা আগামীকাল সোমবার জারি হতে পারে। এরপর এটি বাংলাদেশ ব্যাংক হয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক যাবে। আগামী মঙ্গলবার (৪ নভেম্বর) ব্যাংক থেকে টাকা তোলা যাবে। কোনো কারণে ওইদিন টাকা তুলতে না পারলে পরদিন বুধবার পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারি অক্টোবর মাসের বেতন-ভাতা তুলতে পারবেন।জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠায় প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।