সম্প্রতি তিনি আইআইটি হায়দরাবাদে একটি সভায় যোগ দিয়েছিলেন। সেখানে গিয়েই তিনি তরুণ প্রজন্মের মেয়েদের উদ্দেশে এমন আর্জি জানিয়েছিলেন। এরপর থেকেই তাকে নিয়ে সমাজমাধ্যমে শুরু হয় সমালোচনা।নেটিজেনদের একাংশের দাবি, উপাসনা নাকি ব্যবসা ছাড়া কিছুই বোঝেন না। সভায় বসে উপাসনা প্রশ্ন করেন, কারা কারা বিয়ে করতে চান? তারকাপত্নী বলেন, ‘আমি দেখলাম ঘরে উপস্থিত মেয়েদের তুলনায় ছেলেদের হাতের সংখ্যা বেশি। অর্থাৎ, দেশ বদলাচ্ছে। এটা অগ্রগতির লক্ষণ।সেই প্রসঙ্গে উপাসনা বলেন, ‘মেয়েরা নিজেদের ডিম্বাণু সংরক্ষণ করুন। এটা জীবনের সব থেকে বড় শান্তি।’
তাদের মতে, ‘নিজে সোনার চামচ মুখে নিয়ে জন্মেও ২৩ বছর বয়সে কেন বিয়ে করলেন?’ যদিও সমাজমাধ্যমে এমন সমালোচনা নিয়ে এখনো মুখ খোলেননি উপাসনা।