রিফাত চৌধুরীকে ব্যক্তিগতভাবে চেনেন জানিয়ে চঞ্চল বলেন, তার কবিতা ও অভিনয়ের ভক্ত, সহকর্মী এবং টেলিভিশন ও সিনেমা অঙ্গনের বিভিন্ন সংগঠনসহ সংশ্লিষ্ট সবাই যেন সাধ্য অনুযায়ী তার পাশে দাঁড়ান।চঞ্চল লেখেন, ‘আমরা সবাই ওনার পাশে থাকলে, উনি একা নন! আমরা কেউই জানি না, কার জীবনে কখন কোন বিপদ আসবে। মানুষ মানুষের জন্য… মানবতার জয় হোক।’