অনুষ্ঠানে হাজির হয়ে তানজিকা খোলামেলা আলোচনা করেছেন লং ডিসটেন্স রিলেশনের বাস্তবতা নিয়ে।স্বামীর সঙ্গে দূরত্ব, যোগাযোগের ধরন, মান-অভিমান কিংবা ঝগড়ার বিষয়েও তিনি কথা বলেন অকপটে। একই সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া ও বিশ্বাসের গুরুত্বও তুলে ধরেন অভিনেত্রী।ব্যক্তিগত জীবনের পাশাপাশি আলোচনায় এসেছে তার অতীত সম্পর্কও। প্রাক্তন স্বামীর সঙ্গে হঠাৎ দেখা হলে তিনি কিভাবে পরিস্থিতি সামলান-সে বিষয়েও স্পষ্ট বক্তব্য দিয়েছেন তানজিকা।অতীত ও বর্তমান-দুটো অধ্যায়ই কিভাবে আলাদা করে দেখেন, তাও উঠে এসেছে কথোপকথনে।

ক্যারিয়ার প্রসঙ্গেও কথা বলেছেন এই অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পাওয়া তার ওটিটি কনটেন্ট ‘ড্রিমলাইট’ ও ‘অমিমাংসিত’ নিয়ে অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও শেয়ার করেন তিনি।
অনুষ্ঠানটির পরিকল্পনা ও গ্রন্থনা করেছেন অপূর্ণ রুবেল।উপস্থাপনায় ছিলেন রুহানি সালসাবিল লাবণ্য এবং প্রযোজনার দায়িত্বে ছিলেন জয় জুয়েল।‘স্টার লাউঞ্জ’ প্রচারিত হবে ২৬ ডিসেম্বর, শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে। পরবর্তীতে অনুষ্ঠানটি দেশ টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও দেখা যাবে।