ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ ও লিফলটে বিতরণ করেছেন মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান সিঁথি।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে শাহাজাদপুর সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের সামনে গণসংযোগ ও লিফলেটে বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন শর্মিলা রহমান সিঁথি।এ সময়ে আরো উপস্থিত ছিলেন ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় শর্মিলা রহমান শাহাজাদপুর ও গুলশান ডিএনসিসি মার্কেটে লিফলেট বিতরণ করেন।