প্রেস ব্রিফিংয়ে বিএনপি নেতারা জানান, তারেক রহমান খুলনার অবহেলিত শিল্পাঞ্চলের শ্রমিকদের কথা শুনতে চান।তাই শিল্পাঞ্চলে নির্বাচনী সমাবেশটির আয়োজন করা হয়েছে। তিনি (তারেক রহমান) একটি সুস্পষ্ট ও সময়োপযোগী উন্নয়ন রূপরেখা তুলে ধরবেন। বন্ধ মিল-কারখানা চালু, যুবসমাজের কর্মসংস্থান, উপকূলীয় অঞ্চলের টেকসই বেড়িবাঁধ, গ্যাস সংযোগ, মোংলা বন্দর নিয়ে একগুচ্ছ পরিকল্পনা হাজির করবেন তিনি।নেতারা বলেন, এই জনসমাবেশকে দক্ষিণাঞ্চলের সর্ববৃহত্ নির্বাচনী সমাবেশে রূপ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।সমাবেশ সফল করতে সমন্বয়, আবাসন, শৃঙ্খলা, মিডিয়াসহ ছয়টি উপকমিটি গঠন করা হয়েছে। মঞ্চ তৈরির কাজ চলছে ও আধুনিক সাউন্ড সিস্টেম এসেছে ঢাকা থেকে। মাঠের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা, মিডিয়া ব্যবস্থাপনা ও প্রচারণা কার্যক্রম ঘিরে দলীয় কার্যালয়ে চলছে একের পর এক প্রস্তুতি সভা।উল্লেখ্য, এই সমাবেশ থেকে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ১৪টি আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। পরে তিনি যশোরের উদ্দেশে খুলনা ত্যাগ করবেন।