শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে এই গণসংযোগ শুরু করেন জাইমা। সেখান থেকে গুলশান-১ সার্কেল পর্যন্ত বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি।ভোট চাওয়ার সময় জাইমা বলেন, ‘আমি তারেক রহমানের কন্যা জাইমা রহমান। আমার বাবা ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী। আপনাদের কাছে তার পক্ষে ভোট চাই।’গণসংযোগের সময় তিনি পথচারী, রিকশাচালক, সিএনজিচালক ও দোকানিদের হাতে নির্বাচনী লিফলেট বিতরণ করেন।