আজ ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে একইদিনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি-জামায়াত। কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ৩টায় সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে নির্বাচনী সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা নির্বাচনী রূপরেখা তুলে ধরবেন।অন্যদিকে জামায়াতে ইসলামীও একই দিনে পূর্বনির্ধারিত জয়পাড়া বড় মাঠে নির্বাচনী বার্তা নিয়ে মহাসমাবেশ করবে। সমাবেশে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. সফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে ডাকসু ভিপি সাদিক কায়েমসহ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সমাবেশে দোহার-নবাবগঞ্জ উপজেলা, পৌরসভা ও বাইশ ইউনিয়নের জোটভুক্ত সবদলের সাংগঠনিক ইউনিটসহ নেতাকর্মীরা সমাবেশে অংশ নেবেন। জামায়াতের সমাবেশ ঘিরে ব্যাপক সমাগম হবে বলে জানিয়েছে স্থানীয় জামায়াতের নেতারা।দুই বড় দলের সমাবেশের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়তি সতর্কতা অবস্থানে রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে, সেজন্য রাজনৈতিক দলগুলোকে প্রশাসনের পক্ষ থেকে সংযত আচরণের আহবান জানানো হয়েছে।
রাজনৈতিক নেতারা জানান, নির্বাচনের আগে দুই দলেরই শেষ সমাবেশ বলে ধারণা করছেন তারা। সমাবেশে ব্যাপক উপস্থিতির মাধ্যমে দল দুইটির শক্তির পরীক্ষা স্পষ্ঠ হবে। ভোটের মাঠে শেষ পর্যন্ত কোনো দল ভোটারদের মাঝে কতটা প্রভাব বিস্তার করতে পারবে তার ইঙ্গিত আগামীকালের কর্মসূচি থেকে মিলতে পারে।
এ ক্যাটাগরির আরো নিউজ..