জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল বলেন, ‘নতুন সরকার যদি দ্রুততার সঙ্গে ব্যাংক খাত সংস্কার এবং আমদানিনীতি সহজ করতে পারে, তবেই দেশের ঝিমিয়ে পড়া বিনিয়োগে দ্রুত জোয়ার আসবে। একই সঙ্গে ব্যাংক ঋণ ও শর্তসমূহ সহজ করে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে হবে।’ দেশের ভোগ্যপণের বৃহৎ বাজার খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের আইন সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘দেশের আমদানি-রপ্তানি সহজতর করতে এলসি মার্জিন সহনীয় মাত্রায় আনতে হবে। একই সঙ্গে ডলারের বাজার স্থির রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।