ঈদে মুক্তির লক্ষ্যে পুরোদমে এগিয়ে চলছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত আসন্ন সিনেমা ‘প্রিন্স’-এর শুটিং। শ্রীলঙ্কা পর্ব শেষ করে বর্তমানে ছবিটির শেষ লটের দৃশ্যধারণ চলছে কলকাতায়।
শহরের হাওড়ার শালিমার ওয়ার্কের একটি পুরনো কারখানায় কয়েকদিন শুটিং করার পর এখন বউবাজার, আলিপুর জেল ও ভারতলক্ষ্মী স্টুডিও-সহ কলকাতার বিভিন্ন লোকেশনে ক্যামেরা ঘুরছে।এই শিডিউলে শাকিব খানের সঙ্গে রয়েছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুন্ডু। ছবিতে ফারিণকে দেখা যাবে ‘দিলরুবা’ চরিত্রে। যদিও তাঁর সঙ্গে জ্যোতির্ময়ীর সরাসরি কোনো দৃশ্য নেই।
এছাড়াও অভিনয়ে রয়েছেন লোকনাথ দে, পিয়ান সরকার এবং মৃত্যুঞ্জয় ভট্টাচার্য।ছবিতে লোকনাথ দে ওরফে ‘গোপাল কর’-এর স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন পিয়ান সরকার। গল্প অনুযায়ী, লোকনাথের মৃত্যুর পর স্বামীর গদিতে বসে তিনি হয়ে উঠবেন এক লেডি ডন। পরবর্তীতে হাত মেলাবেন শাকিবের চরিত্র ‘কালা জাহাঙ্গীর’-এর সঙ্গে।
জানা গেছে, কলকাতার শুটিং শেষ করে পুরো টিম উড়াল দেবে হায়দরাবাদ-এ।প্রিন্স পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। সিনেমাটির চিত্রগ্রহণে রয়েছেন বলিউডের দুই চিত্রগ্রাহক অমিত রায় ও শৈলেশ অবস্থী।
এ ক্যাটাগরির আরো নিউজ..