মিনা নামের এক সাধারণ কিশোরী থেকে তিনি হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের প্রিয়মুখ কবরী। ১৯৬৪ সালে, উচ্চমাধ্যমিক পড়ুয়া অবস্থায় চলচ্চিত্রে যাত্রা শুরু করেন।প্রখ্যাত নির্মাতা সুভাষ দত্তের হাত ধরে ‘সুতরাং’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর।
ষাটের মাঝামাঝি থেকে সত্তর ও আশির দশক মাতিয়ে রেখেছেন তিনি। ‘তিতাস একটি নদীর নাম’ এ দুর্দান্ত অভিনয় করে একেবারের ঘরের মেয়ে হয়ে উঠেন কবরী।চলচ্চিত্রের মানুষের কাছে হয়ে উঠেন ‘মিষ্টি মেয়ে’!
শুধু অভিনয় নয়, চলচ্চিত্র পরিচালনাতেও সুনাম কুড়িয়েছেন কবরী। রাজনীতিতে নাম লিখিয়েও পেয়েছেন সফলতা। একবার হয়েছেন সংসদ সদস্য।অসুস্থ হওয়ার কিছুদিন আগেই তিনি নিজের পরিচালিত সরকারি অনুদানের ছবি ‘এই তুমি সেই তুমি’র শুটিং শেষ করেছিলেন।পরে ছবিটি মুক্তির কথা শোনা গেলেও এখনো আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা আসেনি।