কম কোলেস্টেরল কি সব সময় ভালো?
বিশেষজ্ঞদের মতে, ভালো কোলেস্টেরল শরীরের জন্য প্রয়োজন, তাই এটি খুব কমে যাওয়া ঠিক নয়।তবে খারাপ কোলেস্টেরল কম থাকা হৃদরোগের ঝুঁকি কমায়। যদি ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার বা ওষুধের কারণে এটি কমে, তবে চিন্তার কিছু নেই। কিন্তু কোনো কারণ ছাড়াই হঠাৎ কমে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
কেন কমে যেতে পারে কোলেস্টেরল?
কোলেস্টেরলের মাত্রা অস্বাভাবিকভাবে কমে যাওয়ার পেছনে কিছু শারীরিক সমস্যা থাকতে পারে:
১।লিভার বা থাইরয়েডের সমস্যা: লিভারের রোগ বা হাইপারথাইরয়েডিজমের কারণে এমন হতে পারে।
কখন চিকিৎসকের কাছে যাবেন?
অধিকাংশ মানুষের ক্ষেত্রে কম কোলেস্টেরলের কোনো উপসর্গ থাকে না। তবে যদি এর পাশাপাশি নিচের সমস্যাগুলো দেখা দেয়, তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন:
১. ব্যাখ্যাতীতভাবে শরীরের ওজন কমে যাওয়া।
২. অতিরিক্ত ক্লান্তি অনুভব করা।
৩. হজমে বড় ধরনের সমস্যা হওয়া।
৪. কোনো ওষুধ ছাড়াই হঠাৎ কোলেস্টেরলের মাত্রা অনেক কমে যাওয়া।
সুস্থ হার্টের জন্য নিয়মিত কোলেস্টেরল পরীক্ষা করা জরুরি। মাত্রা কম থাকা সাধারণত ভালো, কিন্তু আপনার শারীরিক অবস্থা বিবেচনা করে একমাত্র চিকিৎসকই বলতে পারবেন আপনার আরও কোনো পরীক্ষার প্রয়োজন আছে কি না।